64°F সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

২০ ফেব্রুয়ারিতেই শুরু অমর একুশে বইমেলা ২০২৬

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৯ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৬
২০ ফেব্রুয়ারিতেই শুরু অমর একুশে বইমেলা ২০২৬

২০ ফেব্রুয়ারিতেই শুরু অমর একুশে বইমেলা ২০২৬ 

প্রকাশকদের একাংশ ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের দাবি জানালেও পূর্বঘোষিত সময়েই অমর একুশে বইমেলা ২০২৬ শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা জানান, সার্বিক বাস্তবতা বিবেচনায় সময় পরিবর্তনের সুযোগ নেই। তিনি প্রকাশকদের আহ্বান জানান—চ্যালেঞ্জ থাকলেও যেন তারা মেলায় অংশ নেন।

এর আগে প্রকাশক সংগঠনগুলো রমজান, ঈদ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে মেলা পিছানোর দাবি তোলে। তাদের আশঙ্কা ছিল, এতে পাঠক ও বিক্রি কমে যাবে।

তবে বাংলা একাডেমি জানায়, এপ্রিলে তীব্র গরম, ঝড় ও ধুলাবালির ঝুঁকি থাকায় তখন খোলা মেলা আয়োজন বাস্তবসম্মত নয়। পাশাপাশি প্রস্তুতির কাজ ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে।

এবার মেলায় ৫৫১টি প্রতিষ্ঠান স্টল পাচ্ছে এবং প্রকাশকদের সুবিধায় স্টল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

মেলা পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ আজম বলেন, সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং মেলার সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।