66°F শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও পশ্চিমবঙ্গ, শহরে আতঙ্ক

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৭ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪২
৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও পশ্চিমবঙ্গ, শহরে আতঙ্ক

৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও পশ্চিমবঙ্গ, শহরে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার দুপুরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। অফিস–আদালত খোলা থাকায় কর্মব্যস্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু বহুতল ভবন থেকে মানুষ নেমে রাস্তায় আশ্রয় নেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরার আশাশুনি উপজেলা। সীমান্তবর্তী এ এলাকা থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় শহরজুড়ে তীব্র কম্পন অনুভূত হয়।

গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কম্পন

রাজ্য সচিবালয় নবান্ন, পশ্চিমবঙ্গ বিধানসভার ভবন, সল্টলেকের সেক্টর ফাইভ তথ্যপ্রযুক্তি অঞ্চল, পার্ক স্ট্রিটসহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় কম্পন টের পাওয়া যায়।

এ ছাড়া বনগাঁ, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাড়ি হেলে পড়ার ঘটনা

কলকাতা শহরের গণেশ চন্দ্র অ্যাভিনিউ এলাকায় একটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া লেক টাউনের একটি পোশাকের দোকানে ফাটল দেখা দিয়েছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে মোট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব জানা যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।