61°F শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের—সালাহউদ্দিন

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৬ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩
আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের—সালাহউদ্দিন

‘দেশের স্বার্থই সর্বোচ্চ’—চকরিয়ায় নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির রাজনীতির মূল দর্শন একটাই—দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখা। সে কারণেই বিএনপির অবস্থান স্পষ্ট, সবার আগে বাংলাদেশ।

শুক্রবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সরকার ইনশাআল্লাহ বিএনপির সরকার হবে এবং সেই সরকার হবে উন্নয়ন ও জনকল্যাণকেন্দ্রিক।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ সরকার সুশাসন, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করবে। মানবিক মর্যাদার ভিত্তিতে একটি দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই হবে বিএনপির প্রধান লক্ষ্য। তার ভাষায়, এই বাংলাদেশই ছিল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং গণ-অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা।

পথসভায় বক্তব্যে তিনি উপস্থিত ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে চকরিয়ার মালুমঘাট এলাকায় চা বাগানের খ্রিষ্টান সম্প্রদায় সমাজের আয়োজনে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী পথসভায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।