70°F বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

আইপি টিভি ও অনলাইন পোর্টাল নীতিমালার আওতায় আনা হবে

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩
আইপি টিভি ও অনলাইন পোর্টাল নীতিমালার আওতায় আনা হবে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সকল আইপি টিভি ও অনলাইন পোর্টালকে একটি নীতিমালার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ এলাকা নান্দাইলে প্রেসক্লাব পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, “মন্ত্রণালয়ে বসে দেখা যাচ্ছে, গত ১৭ বছরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মন্ত্রণালয় পরিচালিত হয়েছে। এখন থেকে সব কিছু নিয়ম ও নীতিমালার ওপর ভিত্তি করে চলবে।” তিনি আরও বলেন, যারা শুধু মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাদেরও সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে।

তথ্য প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা আমাদের সরকারের কাছে অপরিহার্য। এটি গণতন্ত্র বিকাশে মূল ভূমিকা রাখে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রতিমন্ত্রীর নান্দাইলে প্রথম সফর। জেলা পরিষদে পুলিশ গার্ড অব অনার প্রদানের পর বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এরপর তিনি নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন, সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ ও কল্যাণ তহবিলের আওতায় সহায়তার আশ্বাস দেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের খোঁজ খবর নেন।