86°F বুধবার, ০৬ মে ২০২৬, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

আর্থ ডে উপলক্ষে ‘Water—The Source of Life’ উদযাপন: বস্টনে নারীদের ব্যতিক্রমী আয়োজন

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ০৫ মে ২০২৬ | নিউজটি দেখেছেন: ৫
আর্থ ডে উপলক্ষে ‘Water—The Source of Life’ উদযাপন: বস্টনে নারীদের ব্যতিক্রমী আয়োজন

আর্থ ডে উপলক্ষে ‘Water—The Source of Life’ উদযাপন: বস্টনে নারীদের ব্যতিক্রমী আয়োজন

বস্টন বাংলা ডেস্ক | ম্যাসাচুসেটস

আর্থ ডে উপলক্ষে বস্টনের নর্থ রিডিং এলাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক ও সচেতনতামূলক আয়োজন “Water—The Source of Life”। স্থানীয় সময় ২ মে সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি নারীদের একটি সংগঠন “Women’s Ensemble (WE) of Boston”-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ, পানি সংকট এবং সামাজিক ন্যায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এই আয়োজন সাজানো হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নাসরীন শিবলি রুমির দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। এতে স্থানীয় শিল্পী, সংগীতশিল্পী ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নর্থ রিডিং-এর একটি হলরুমে বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয় এবং শুরু থেকেই দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রথম পর্বে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা, যেখানে পানির সংকট, জলবায়ু পরিবর্তন এবং ‘পরিবেশগত বৈষম্য’ (Environmental Racism) নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এরপর সাংস্কৃতিক পর্বে পরিবেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে নৃত্য, সমবেত সঙ্গীত, একক সংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এই পরিবেশনা দর্শকদের সামনে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে।

বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল Usree Kirtania-এর নৃত্য পরিবেশনা, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়।

আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবাসে বসবাসরত নারীরা সামাজিক ও পরিবেশগত ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।