যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফলোতে প্রবাসী ময়মনসিংহ বিভাগের মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিউনিটি, বাফলো, নিউইয়র্ক–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৪ জানুয়ারি ২০২৬–২০২৭ মেয়াদের জন্য ৩৫ সদস্যের কার্যকরী কমিটি এবং ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. হুমায়ুন কবির খানকে সভাপতি এবং মো. মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে প্রবাসে বসবাসরত ময়মনসিংহ বিভাগের মানুষের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কমিউনিটি কর্তৃপক্ষ।
কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আল আমিন, মো. সাদেক রিটন, মো. সাখাওয়াত হোসেন ফরহাদ, মো. বেলায়েত হোসেন, নেছার উদ্দিন শ্যামল এবং মো. মোশাররফ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান সোহাগ, মো. সাইফুল ইসলাম মনির ও আব্দুল্লাহ আল মাসুম। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইসমাইল হোসেন, মো. হুমায়ুন কবির সাগর ও মো. আতিক নেওয়াজ অভি।
এছাড়া সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. দেলোয়ার ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে সফিউল আজম সৌরভ এবং তথ্যপ্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. মমিন দায়িত্ব পালন করবেন। কর্মসংস্থান সম্পাদক হিসেবে আছেন আব্দুল্লাহ আল মুরাদ, আপ্যায়ন সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রচার ও কোষাধ্যক্ষ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুর রহমান হাবিব। দপ্তর সম্পাদক হিসেবে বেলায়েত হোসেন আপেল এবং ক্রীড়া সম্পাদক হিসেবে মো. আজিজুল হক লিটন মনোনীত হয়েছেন।
মহিলা সম্পাদক হিসেবে জেসিয়া পাপড়ি, ফারহানা ইয়াসমিন কলি ও তাহমিনা খানম দায়িত্ব পালন করবেন। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন নেরম খান। কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. খালেকুজ্জামান সুমন, মো. আলী হোসেন, রাকিব আহমেদ, তাহমিনা লিপি ও মো. কবির।
২০২৬–২০২৭ মেয়াদের উপদেষ্টা পরিষদে রয়েছেন তোফিক আহমেদ খান পাঠান, মো. করিম বিপ্লব, রুহুল আমিন জুয়েল, মো. আজিজুল হক জুয়েল, ডা. রুবেল কামাল, মো. জহির খালেদ, অমিত কুমার দেব, ফারজানা মোশাররফ, মো. জিয়াউল হক এবং মো. হুমায়ুন কবির মুক্তা।
কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটি প্রবাসে বসবাসরত ময়মনসিংহ বিভাগের মানুষের মধ্যে ঐক্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবে। পাশাপাশি ভবিষ্যতে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। নতুন নেতৃত্বের প্রতি কমিউনিটির সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেছেন
আপনার বিজ্ঞাপন এখানে