BANE Winter Sports Tournament-এর শুভ উদ্ভোধন ও ড্র সম্পন্ন
রোকন পাঠান
বস্টন বাংলা ডেস্ক
বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড (BANE) আয়োজিত শীতকালীন ক্রীড়া টুর্নামেন্ট ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ৩০ নভেম্বর রবিবার ক্যাম্ব্রিজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক জনাব হাবীবুল বাসার সুমন। যিনি তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়া চেতনা, সামাজিক ঐক্য এবং কমিউনিটির বন্ধন শক্তিশালী হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
BANE–এর সভাপতি মাহাবুবে খোদা খোকা ও তার পরিষদ উদ্ভোধনী অনুষ্ঠান সফল করতে যে পরিশ্রম দেখিয়েছেন তা উপস্থিত সকল খেলোয়াড়, অতিথি ও দর্শকদের দ্বারা প্রশংসিত হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারী দলগুলোর ড্র–সেশন, যাতে গ্রুপ ভিত্তিতে দলবিন্যাস ও ম্যাচ–আপ ঘোষণা করা হয়।
Indoor Soccer – গ্রুপ বিভাজন
Group A
1. Chittagong Heat
2. Legends of Boston
3. Boston City
4. Bijoy 71
5. Hyde Park Legends
6. Sylhet Legends
Group B
1. Legendary Boston Bros
2. FC Kustia
3. Greater Fall River
4. Kopa Samsu Vai Brothers
5. KFC
6. Bhai Brothers
ব্যাডমিন্টন — কে কার সাথে খেলবে
1. Razib vs Khoka Bai
2. Pizon vs Tarek
3. Shoid vs Razu
4. Oni vs Nasikul
5. Munim vs Sumon Bai
6. Fall River 1 vs Fall River 2
7. Habib vs Reza Bai
8. Amzad vs Sobuz B
Carrom – ম্যাচ ড্র
1. Insan Bai vs Old Gold
2. Maruf Bai vs Monirul Bai
3. Fall River vs Reza Bai
4. Babu Bai vs Shoid
5. Nasir Bai vs Sazzad
ম্যাচ শুরু আগামী রবিবার
আগামী রবিবার থেকে ক্যাম্ব্রিজের Morse Elementary School Indoor Gymnasium–এ মাঠে গড়াবে এবারের BANE Winter Sports Tournament 2025।
খেলা সংক্রান্ত সকল আপডেট, স্কোর এবং দিনভিত্তিক রিপোর্ট জানার জন্য যুক্ত থাকুন Boston Bangla
আপনার বিজ্ঞাপন এখানে