81°F রবিবার, ২১ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

বাংলাদেশে নানামুখী চ্যালেঞ্জ নিয়ে বাড়ছে অটিজম বিষয়ে সচেতনতা

নিজস্ব প্রতিবেদক, Boston Bangla

প্রকাশ: ২১ জুন ২০২৬ | নিউজটি দেখেছেন: ৬
বাংলাদেশে নানামুখী চ্যালেঞ্জ নিয়ে বাড়ছে অটিজম বিষয়ে সচেতনতা

বাংলাদেশে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) সম্পর্কে সচেতনতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য পর্যাপ্ত সেবা, প্রশিক্ষিত জনবল এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে| 
অটিজম ও বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধিতায় আক্রান্ত অসহায় শিশুদের জন্য দীর্ঘদিন যাবৎ নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার সদর উপজেলার "অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা"  মূলত অটিজম আক্রান্ত শিশুদের বিভিন্ন ধরনের সাপোর্টিং সেবা বিভিন্ন ধরনের সাপোর্টিং ডিভাইস বা এসিস্টিভ ডিভাইস প্রদান করে থাকে| অটিজম ও প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে তাদেরকে একীভূত শিক্ষার মাধ্যমে শিক্ষা প্রদান তাদের অধিকার সুরক্ষা এবং তাদের উপযোগী কর্মে পুনর্বাসনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি|
সংস্থার প্রধান উপদেষ্টা জনাব এস এম এমরান সোহেল বলেন শারীরিক প্রতিবন্ধীদের কে তাদের উপযোগী কর্মে প্রবেশ করানোর জন্য বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট তাদের জন্য বিভিন্ন ধরনের ডিভাইস প্রদান বিভিন্ন উৎসবে তাদের উপহার সামগ্রী এবং পোশাক প্রদান নিয়মিত কার্যক্রম গ্রহণ করে থাকে| এছাড়া অটিজমে আক্রান্ত শিশুদের অকুপেশনাল থেরাপি ফিজিওথেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির ব্যবস্থা করে থাকে|
বিশেষজ্ঞরা মনে করেন অটিজম কোনো মানসিক রোগ নয়; এটি একটি স্নায়ুবিক বিকাশজনিত অবস্থা, যা একজন মানুষের যোগাযোগ, সামাজিক আচরণ এবং শেখার ধরনকে প্রভাবিত করে| অটিজমকে করুণা নয়, বরং সক্ষমতা ও বিশেষ চাহিদার দৃষ্টিতে দেখার সংস্কৃতি গড়ে তুলতে হবে| পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অটিজমসম্পন্ন ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা সম্ভব|
প্রতিবছর ২ এপ্রিল বিশ্বজুড়ে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালিত হয়| এখনো অটিজম শব্দটির সঙ্গে একধরনের সামাজিক জড়তা বা নেতিবাচক ধারণা জড়িয়ে আছে|