ফুটবল মানেই বাংলাদেশের মানুষের প্রাণের উচ্ছ্বাস| আর বিশ্বকাপ ফুটবল হলো এক অনন্য উৎসব| চার বছর পর পর এই ফুটবল আসরের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষার প্রহর গুনে| দেশের শহর থেকে গ্রাম—সবখানেই ˆতরি হয় আনন্দ, উত্তেজনা ও আবেগের এক বিশেষ পরিবেশ| প্রিয় দল আর্জেন্টিনা, ব্রাজিল ছাড়াও জার্মানি, ইতালি ও অন্যান্য দেশকে সমর্থন জানাতে বাড়ির ছাদ, সড়কের মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও অলিগলিতে উড়ায় শত শত পতাকা| চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু এখন বিশ্বকাপ ফুটবল|
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিদায় যেমন বাংলাদেশের সমর্থকদের হতাশ করেছে তেমনি আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের উল্লাস আরও বেড়ে গেছে| রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেটসহ বিভিন্ন জেলায় রাতভর আনন্দ মিছিল, মোটর সাইকেল শোভাযাত্রা ও আতশবাজির খবর পাওয়া গেছে| অন্যদিকে ব্রাজিল সমর্থকেরাও নিজেদের দলের প্রতি অটুট সমর্থন প্রকাশ করে আগামী আসর ও ভবিষ্যৎ সাফল্যের আশায় রয়েছেন|
ফুটবলপ্রেমীদের মতে, বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের জনপ্রিয়তা কেবল খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি এক ধরনের সাংস্কৃতিক আবেগে পরিণত হয়েছে| পরিবারের এক সদস্য আর্জেন্টিনার সমর্থক হলে অন্যজন ব্রাজিলের—এমন দৃশ্য বহু ঘরেই দেখা যায়| খেলা উপলক্ষে একসঙ্গে বসে ম্যাচ দেখা, ফল নিয়ে বন্ধুত্বপূর্ণ তর্ক-বিতর্ক এবং বিজয় উদযাপন এখন বিশ্বকাপ সংস্কৃতিরই অংশ|
বিশ্বকাপকে ঘিরে ব্যবসা-বাণিজ্যেও এসেছে গতি| উদ্বোধনি খেলার দিন অনেক রাত পর্যন্ত দেশের বিভিন্ন শহরগুলোতে উৎসবের আমেজে বিক্রি হয়েছে পতাকা, জার্সি, ব্যানার, হেডব্যান্ড, বাঁশি ও বিভিন্ন ফুটবল সামগ্রীর বিক্রি বেড়েছে কয়েক গুণ| ব্যবসায়ীরা বলছেন, বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে| বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি| এখন পর্যন্ত বেচাকেনা চলছে| এ বছর বেড়েছে বড় পর্দায় খেলা দেখার প্রতিযোগিতা| আর এই প্রতিযোগিতায় মফ¯^ল এগিয়ে|
ক্রীড়া বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই ফুটবল উন্মাদনা বিশ্বের অনেক দেশের কাছেই বিস্ময়কর| আর্জেন্টিনা ও ব্রাজিল বাংলাদেশের এই সমর্থনকে ইতিবাচক হিসাবে নিয়ে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করেছে|
খেলা আনন্দের| আনন্দের পাশাপাশি সংযমেরও আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা| তারা বলছেন, খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সামাজিক বিভাজন বা সহিংসতা যেন না ঘটে| ফুটবল হোক সম্প্রীতি, বন্ধুত্ব ও বিনোদনের প্রতীক|
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এক প্রিয় দল ব্রাজিল না থাকায় ব্রাজিল সমর্থকদের হৃদয় ভেঙেছে| অনেকেই কেঁদেছেন| অন্য দিকে আরেক প্রিয় দল আর্জেন্টিনার অবিশ্বাস্য বিজয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী আবারও অপেক্ষায় প্রিয় দলের সাফল্যের| মাঠের লড়াই যতই উত্তপ্ত হোক, দেশের মানুষ চান খেলার সৌন্দর্য, নান্দনিকতা| সব দলের সমর্থকদের ভ্রাতৃত্ববোধই শেষ পর্যন্ত জয়ী হোক| বাংলাদেশ ফুটবল উৎসবে মেতে উঠুক|
আপনার বিজ্ঞাপন এখানে