চন্দনাইশে বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ দুজন আহত
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগিচাহাট এলাকার মক্কা পেট্রলপাম্পের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক–এ এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি উল্টে যায় এবং বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসচালক ও তাঁর সহকারী আহত হলেও বাসে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন। আহত দুজনকে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, ‘ঈগল পরিবহন’ নামের বাস ও সংশ্লিষ্ট পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
আপনার বিজ্ঞাপন এখানে