72°F বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ঈদ সামনে রেখে বাজারে ‘গোল্ড ইনফিউজড’ বিউটি সোপ আনল রিমার্ক এইচবি

নিজস্ব প্রতিবেদক, Boston Bangla

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২০
ঈদ সামনে রেখে বাজারে ‘গোল্ড ইনফিউজড’ বিউটি সোপ আনল রিমার্ক এইচবি

আসন্ন ঈদকে সামনে রেখে দেশের ব্যক্তিগত যত্ন পণ্যের বাজারে নতুন প্রিমিয়াম পণ্য যুক্ত করেছে Remark HB Limited। প্রতিষ্ঠানটির “লিলি” ব্র্যান্ডের অধীনে বাজারে এসেছে ২৪ ক্যারেট সোনাযুক্ত বিউটি সোপ, যার নাম ‘লিলি প্রিমিয়াম গোল্ড সোপ’

সংস্থাটির তথ্য অনুযায়ী, নতুন এই সাবান এখন দেশজুড়ে রিটেইল চেইন Harlan Store-এর ১৫০টির বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে। প্রতি পণ্যের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ টাকা।

রিমার্ক এইচবির পারসোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার আবির আদনান জানান, প্রিমিয়াম রূপচর্চা অভিজ্ঞতা দিতে সোনার উপাদান সংযুক্ত করে এই পণ্য তৈরি করা হয়েছে। তাঁর ভাষায়, ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চায় সোনার ব্যবহারের অনুপ্রেরণাতেই এই পণ্য বাজারে আনা হয়েছে।

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এটি Remark LLC USA-এর অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে দেশের বাজারে প্রথমবারের মতো গোল্ড ইনফিউজড সাবান আনল। এতে ব্যবহৃত হয়েছে আলফা আরবুটিন, নিয়াসিনামাইড, প্যানথেনল, বায়োটিন, ফলিক অ্যাসিড ও পিনাট অয়েলসহ বিভিন্ন ত্বক-যত্ন উপাদান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাচীন মিসর, চীন ও ভারতীয় রাজপরিবারে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সোনা ব্যবহারের ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে আধুনিক কসমেটিক বিজ্ঞানের সঙ্গে যুক্ত করার চেষ্টা থেকেই এই পণ্য তৈরি করা হয়েছে।

বিশ্ববাজারে Dior, La Prairie এবং Guerlain-এর মতো বিলাসবহুল ব্র্যান্ডও বিভিন্ন সময় গোল্ড-ইনফিউজড স্কিনকেয়ার পণ্য বাজারজাত করে থাকে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

প্রসাধন শিল্পে প্রিমিয়াম উপাদানভিত্তিক পণ্যের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে ঈদ মৌসুমকে লক্ষ্য করে এই নতুন পণ্য বাজারে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।