70°F শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ঈদে শান্তির আহ্বান মুহাম্মদ ইউনূস

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৯
ঈদে শান্তির আহ্বান মুহাম্মদ ইউনূস

ইরানসহ পশ্চিম এশিয়ায় সহিংসতা বন্ধের তাগিদ; যুদ্ধের প্রভাব বাংলাদে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শান্তি ও সংযমের বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ইরান, লেবানন ও উপসাগরীয় অঞ্চলে সংঘাতে বহু মানুষ প্রাণ হারাচ্ছে এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সামরিক পথ বেছে নেওয়ায় সহিংসতা আরও বিস্তৃত হচ্ছে।

মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে পশ্চিম এশিয়ায় দীর্ঘদিনের সংঘাতের অবসান কামনা করেন। তিনি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন ও ইসরায়েলসহ সংশ্লিষ্ট সব পক্ষের উচিত শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে বের করা।

বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে দেশের বহু পরিবার উদ্বেগে রয়েছে। সাম্প্রতিক সংঘাতে নিহত বাংলাদেশিদের জন্যও শোক প্রকাশ করেন তিনি।

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ–সহ বিভিন্ন সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ওপর চাপ সৃষ্টি করছে। এতে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলে দারিদ্র্য মোকাবিলা কঠিন হয়ে পড়ে এবং মূল্যস্ফীতির চাপে মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়ে যায়।

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঈদের এই সময়টি যেন বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং সহিংসতার অবসানের সূচনা বয়ে আনে।