66°F মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

এশিয়ার কয়েক দেশে বৃহস্পতিবার থেকে রোজা

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৭ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৬
এশিয়ার কয়েক দেশে বৃহস্পতিবার থেকে রোজা

রমজান শুরু নিয়ে বিশ্বজুড়ে প্রস্তুতি, একাধিক দেশে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা

সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও দান-সদকার পবিত্র মাস রমজানকে ঘিরে বিশ্বজুড়ে মুসলিমরা প্রস্তুতি নিচ্ছেন। জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর। ফলে দেশভেদে রমজানের সূচনায় পার্থক্য দেখা দিচ্ছে।

এশিয়ার কয়েক দেশে বৃহস্পতিবার থেকে রোজা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া সরকারিভাবে ঘোষণা দিয়েছে, সেখানে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে। মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার থেকেই দেশটিতে সিয়াম পালন শুরু হবে।

একইভাবে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষও জানিয়েছে, নির্ধারিত দিনে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থল তুরস্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে বৃহস্পতিবার থেকেই রমজানের প্রথম দিন গণ্য হবে।

এ ছাড়া সিঙ্গাপুর-এর ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় পর্যবেক্ষণের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে রমজানের প্রথম দিন। নির্ধারিত সময়ে চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রুনেই কর্তৃপক্ষও জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার হবে শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও টেলিভিশন ব্রুনেই (RTB) জানায়, হাইকোর্ট শরিয়াহ বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবে চূড়ান্ত ঘোষণার অপেক্ষা

অন্যদিকে সৌদি আরব-এর সুপ্রিম কোর্ট দেশটির মুসলিমদের ২৯ শাবান ১৪৪৭ হিজরির সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মক্কার সময় অনুযায়ী সন্ধ্যা ছয়টার দিকে পর্যবেক্ষণের ফলাফল ঘোষণা করা হতে পারে।

এবার প্রথমবারের মতো সৌদি আরবের সুদাইর অবজারভেটরি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করছে। চাঁদ দেখা কমিটির কর্মকর্তা আবদুল্লাহ আল খুদাইরি জানিয়েছেন, সূর্যগ্রহণের কারণে রমজানের চাঁদ দেখতে কোনো বাধা সৃষ্টি হবে না।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজানের সূচনা ভিন্ন হতে পারে। তবে অধিকাংশ দেশেই ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র মাসটি শুরু হওয়ার সম্ভাবনা জোরালো।