68°F মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইফতার অনুষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৪ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৬
ইফতার অনুষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ইফতার অনুষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি ইফতার ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন।

দলীয় সূত্র জানায়, কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল। তিনি নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে রওনা দিলেও পথে হঠাৎ বমি করেন এবং দুর্বলতা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থতার কারণে দলীয় প্রধানকে বিশ্রামে রাখা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সুস্থ হয়ে শিগগিরই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবেন দলীয় আমির।