72°F শনিবার, ২৮ মার্চ ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানের উদ্যোগে বৈঠকে বসছে চার মুসলিম দেশ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২২
ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানের উদ্যোগে বৈঠকে বসছে চার মুসলিম দেশ

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত থামাতে রোববার পাকিস্তানের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সৌদি আরব, তুরস্ক, মিসর ও পাকিস্তান অংশ নেবে।

শনিবার (২৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স জানায়, আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং সংঘাত প্রশমনের উপায় খুঁজতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বৈঠকের লক্ষ্য একটি কার্যকর প্রক্রিয়া তৈরি করা, যা সংঘাত প্রশমনে সহায়ক হবে। এছাড়া যুদ্ধ পরিস্থিতি, চার দেশের মূল্যায়ন এবং সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনার পরিকল্পনা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর থেকে ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে উল্লিখিত চার দেশই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।

পাকিস্তান ইতোমধ্যেই তেহরানের কাছে একটি মার্কিন প্রস্তাব পৌঁছে দিয়েছে এবং আলোচনার সম্ভাব্য ভেন্যু হিসেবে নিজেকে প্রস্তাব করেছে। ইরানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, বৈঠক পাকিস্তান বা তুরস্কে হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে, যদিও তেহরান এ ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করেছে।