78°F বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত, তবে বর্তমানে নিরাপদ

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১২৫
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত, তবে বর্তমানে নিরাপদ

ইরানের সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei যুদ্ধকালীন এক ঘটনায় আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানা গেছে।

বুধবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian–এর ছেলে ও সরকারের উপদেষ্টা Yousef Pezeshkian।

নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় ইউসেফ পেজেশকিয়ান বলেন, প্রথমে তিনি খবর পান যে মোজতবা খামেনি আহত হয়েছেন। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। তখন তাঁকে জানানো হয়, আল্লাহর রহমতে তিনি বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন।

তবে কীভাবে বা কোন পরিস্থিতিতে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ঘটনাটি নিয়ে ইরানের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।