66°F শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের অংশগ্রহণ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৮ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের অংশগ্রহণ

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে দলীয় ইফতার মাহফিলে আমন্ত্রণ জানায় জামায়াতে ইসলামী। সেদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।