68°F শনিবার, ২১ মার্চ ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩২
জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

জ্বালানি তেল সরবরাহকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ তেলের ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন ডিপো থেকে ডিলারদের আকস্মিক বাড়তি চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহে কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপো এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান তেল স্থাপনাসহ খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে নিরাপত্তা জোরদারের প্রয়োজন দেখা দিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, এসব স্থাপনা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো (কেপিআই) হিসেবে বিবেচিত হওয়ায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।