নিজস্ব প্রতিবেদক | ঢাকা
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে