বয়স বাড়া স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে ত্বক নিস্তেজ হওয়া, শক্তি কমে যাওয়া বা রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস—এসব কেউই সহজে মেনে নিতে চান না। তাই এখন অনেকেই বেছে নিচ্ছেন ‘হেলদি এজিং’ বা সুস্থভাবে বয়স বাড়ানোর পথ, যেখানে মূল গুরুত্ব দেওয়া হচ্ছে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে।
ওয়েলনেস ইনফ্লুয়েন্সার জারিনা মানায়েনকোভা জানিয়েছেন, তার বয়স ৩৯ হলেও বায়োলজিক্যাল এক মাত্র ২৫। তার মতে, এই পার্থক্যের বড় কারণ সঠিক খাবার নির্বাচন। বিশেষজ্ঞরাও বলছেন, প্রতিদিনের খাদ্য আমাদের ত্বক, শক্তি, প্রদাহ এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে।
ফ্যাটি মাছ: ত্বকের সুরক্ষায় কার্যকর
স্যামনসহ ফ্যাটি মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা ত্বকের সুরক্ষা স্তরকে শক্তিশালী করে, প্রদাহ কমায় এবং বয়সের ছাপ ধীরে আনে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতেও সহায়ক।
রঙিন সবজি: প্রতিদিনের পাতে রঙের ছোঁয়া
গাজর, কুমড়া, মিষ্টি আলুর মতো উজ্জ্বল রঙের সবজিতে রয়েছে প্রচুর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এবং অকাল বার্ধক্য ঠেকাতে সাহায্য করে।
বাদাম: পুষ্টিকর স্ন্যাকস
আলমন্ড, আখরোট, পিস্তাচিও—এই বাদামগুলো স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজে ভরপুর। এগুলো প্রদাহ কমায় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখে।
প্রোবায়োটিক খাবার: অন্ত্রের সুস্থতায় সহায়ক
সাওয়ারক্রাউট, আচারসহ ফার্মেন্টেড খাবারে থাকা প্রোবায়োটিক অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং বয়সজনিত পরিবর্তন নিয়ন্ত্রণে সহায়তা করে।
অতিরিক্ত পরামর্শ
খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সঠিক স্কিনকেয়ারও সমান গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে বয়স বাড়লেও তার প্রভাব অনেকটাই ধীর করা সম্ভব—ফলে দীর্ঘদিন থাকা যায় উজ্জ্বল ও প্রাণবন্ত।
আপনার বিজ্ঞাপন এখানে