83°F মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

খুলনায় পাটকলে অগ্নিকাণ্ড

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৪৫২
খুলনায় পাটকলে অগ্নিকাণ্ড

খুলনার ফুলতলায় সুপার জুট মিলে অগ্নিকাণ্ড, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

খুলনার ফুলতলা উপজেলার সুপার জুট মিলে রবিবার (১০ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে পরিত্যক্ত জুট রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপক দল তাৎক্ষণিকভাবে চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে খুলনা, দৌলতপুর ও যশোরের নওয়াপাড়া থেকে ছয়টি ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, সকালে তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। মিলের ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম ও মালিক ফিরোজ ভূঁইয়া জানিয়েছেন, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে, যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।