78°F বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

লন্ডনের পথে ডা. জুবাইদা রহমান

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৫০
লন্ডনের পথে ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। রোববার সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি নির্ধারিত ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

এর আগে ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান ডা. জুবাইদা রহমান। শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেন।

ঈদকে ঘিরে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পরিবারিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।