66°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

মোদির বিজেপির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: তামিলনাড়ুতে ঝাঁপালেন থালাপতি বিজয়

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৭ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৮
মোদির বিজেপির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: তামিলনাড়ুতে ঝাঁপালেন থালাপতি বিজয়

মোদির বিজেপির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: তামিলনাড়ুতে ঝাঁপালেন থালাপতি বিজয়
দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় রাজনীতিতে নামার পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন। এবার সেই অবস্থান আরও স্পষ্ট করে সরাসরি নির্বাচনি রাজনীতির ময়দানে নেমে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী মোদির জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছেন তিনি।

বিশাল ভক্তশ্রেণি ও জনপ্রিয়তাকে পুঁজি করে বিজয় গঠন করেছেন নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (টিভিকে)’। দলটির প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছেন বাঁশি। এককভাবে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার মধ্য দিয়ে রাজ্যের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছেন এই অভিনেতা-রাজনীতিক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদির নেতৃত্বাধীন বিজেপি যেখানে হিন্দুত্ববাদ ও কেন্দ্রীয় শাসনব্যবস্থার জোরালো রাজনীতি করে, সেখানে থালাপতি বিজয়ের দল দাঁড়িয়ে আছে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার ও বামপন্থী আদর্শের ভিত্তিতে। তামিলনাড়ুর রাজনৈতিক বাস্তবতায় এই আদর্শগুলো বিজেপির কেন্দ্রীয় নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক, যা মোদি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বিশেষ করে টিভিকের দ্রুত বিস্তার লাভ করা সাংগঠনিক কাঠামো এবং লাখো তরুণ ও সাধারণ মানুষের সমর্থন মোদিবিরোধী রাজনীতিতে নতুন শক্তি যোগ করেছে। তবে রাজনীতির মাঠে নামার সঙ্গে সঙ্গেই নানা জটিলতা, কূটকৌশল ও চাপের মুখে পড়ছেন বিজয়। অভিযোগ রয়েছে, তার অভিনীত সিনেমাগুলোও মোদি ও তার জোটের অংশ ক্ষমতাসীন দলের প্রভাবাধীন প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে।

তবে এসব প্রতিবন্ধকতাকে পাত্তা দিতে নারাজ থালাপতি বিজয়। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জনগণের অধিকার ও তামিলনাড়ুর স্বার্থ রক্ষার লড়াইয়ে কোনো চাপ বা হুমকিতেই তিনি পিছু হটবেন না। সব মিলিয়ে, আসন্ন ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুর রাজনীতিতে থালাপতি বিজয় এখন বিজেপি ও নরেন্দ্র মোদির জন্য এক নতুন ও শক্ত প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন।