79°F শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২২
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এর উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় ময়মনসিংহ সার্কিট হাউজ-এর দক্ষিণাংশে (জিমনেসিয়ামের পিছনে) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতিকুল ইসলাম সরকার। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস হোসেন এমপি ও সদস্য সচিব, নাসিরুদ্দিন পাটোয়ারী মুখ্য সমন্বয়ক, ড. আতিক মুজাহিদ এমপি ও যুগ্ম আহ্বায়ক, মোঃ মাজহার কবির আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি, লুৎফর রহমান যুগ্ম সদস্য সচিব, আশেকীন আলম রঞ্জন যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ডা. জাহিদুল ইসলাম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, জাহিদ আহসান সভাপতি, জাতীয় ছাত্র শক্তি এবং তানহা শান্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য এটিএম মাহবুবুল আলম। এছাড়া আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে  এডভোকেট মাহবুবুল আলম, শায়খ আল মামুন (জামালপুর) ও ইঞ্জি. লিখন মিয়া (শেরপুর) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবুল বাশার।

ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের বার্তা দেন। নেতারা বলেন, সমাজে ন্যায়, মানবিকতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।