78°F বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১১৮
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (৯ মার্চ) ময়মনসিংহ “খ” সার্কেলের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ময়মনসিংহ সদর উপজেলা–এর পরাণগঞ্জ ও চর দুর্গাপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনকে গাঁজাসহ আটক করা হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া অভিযানের সময় আরও দুইজনকে ইয়াবা ও ট্যাপেন্ডাডলসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।