ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় মার্সেল-এর ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেয়েছেন ক্রেতা ফারজানা আক্তার মৌসুমী।
সোমবার (৯ মার্চ) নান্দাইল চৌরাস্তায় এ উপলক্ষে পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মার্সেলের ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের বিজয়ী হিসেবে ফারজানা আক্তার মৌসুমীর হাতে আনুষ্ঠানিকভাবে উপহার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে মার্সেল কর্তৃপক্ষের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ও উন্নতমানের পণ্য নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন ক্যাম্পেইনের আয়োজন করছে মার্সেল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ ক্রেতাদের মাঝে উৎসাহ বাড়ায় এবং স্থানীয় বাজারে ইলেকট্রনিক্স পণ্যের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করে।
আপনার বিজ্ঞাপন এখানে