নবনির্বাচিত এমপি নুরুল হক নুরের উদ্যোগে ভোটারদের জন্য ফ্রি লঞ্চ সার্ভিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে নিজের সংসদীয় এলাকার ভোটারদের রাজধানীর কর্মস্থলে নিরাপদ ও সুবিধাজনকভাবে ফেরার জন্য ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেইজে তিনি এ তথ্য জানিয়েছেন। পোস্টে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামে কর্মরত গলাচিপা-দশমিনার ভোটারদের সুবিধার্থে ‘রয়েল ক্রুজ-০২’ লঞ্চ আজ বিকাল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা এবং বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকা পর্যন্ত যাত্রা করবে।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীকের মাধ্যমে পটুয়াখালী-৩ আসনে ৯৬,৭৬৬ ভোট পেয়ে জয়ী হন। ভোটারদের সুবিধা ও সুসংগঠিত পরিষেবার মাধ্যমে নির্বাচনী আচরণে কৃতিত্বের প্রতিফলন ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে