পদত্যাগপত্র দিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ঢাকা মহানগর পুলিশ–এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুরে তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সাজ্জাত আলী জানান, তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ বিষয় উল্লেখ করেছেন বলে জানান। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সরকারের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ডিএমপির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
আপনার বিজ্ঞাপন এখানে