বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরকে শুধু একটি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ হিসেবে দেখার সুযোগ নেই। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে তুরস্কের রাজনৈতিক, কূটনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী ১০ নভেম্বর ২০২৬ তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ (COP31)-এ যোগ দিতে দেশটিতে যান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি দল।
১০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আলোচনার গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা। তুরস্ক শিল্পোন্নত ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়াশিল্প, ওষুধ, কৃষিপণ্য এবং অবকাঠামো খাতে তুর্কি বিনিয়োগের সুযোগ রয়েছে।তুরস্কের প্রতিরক্ষা শিল্প আন্তর্জাতিকভাবে পরিচিত। সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা বাংলাদেশের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য কপ-৩১ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সফরে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণার বিষয়টিও আলোচনায় রয়েছে। প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য হিসেবে বাংলাদেশের পাট আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
আপনার বিজ্ঞাপন এখানে