64°F মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

পরিবর্তিত সূচি ঘোষণা: ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৩
পরিবর্তিত সূচি ঘোষণা: ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

পরিবর্তিত সূচি ঘোষণা: ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। সংশোধিত সূচি অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন এসআইআর পর্বের নতুন সূচি প্রকাশ করে এ তথ্য জানায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দিল্লিতে নির্বাচন সদনে কমিশনের সঙ্গে বৈঠক করার পরই সংশ্লিষ্ট নির্দেশিকা জারি করা হয়।

এর আগে সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি পায়। শীর্ষ আদালত স্ক্রুটিনির জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি জানানো হয়, ভোটার তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (ইআরও) হাতে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের জেরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্ধারিত সময়ের পরে হবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল নির্বাচন কমিশন। এবার সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

উল্লেখ্য, শুনানির সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে এর আগেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। আদালতের নির্দেশনার পর সেই আবেদন বাস্তবায়িত হলো বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।