ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম প্রকাশ্য বক্তব্যেই যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
রেকর্ড করা এক বক্তব্যে মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে ওই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এসব ঘাঁটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি সতর্ক করেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই হামলার প্রথম দিনেই নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
পরবর্তীতে ৮ মার্চ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল মোজতবা খামেনির প্রথম প্রকাশ্য বক্তব্য, যা রেকর্ড করা বার্তার মাধ্যমে প্রচার করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বক্তব্যের মাধ্যমে ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে তাদের কঠোর অবস্থান স্পষ্ট করেছে।
আপনার বিজ্ঞাপন এখানে