88°F মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

রাষ্ট্রীয় দায়িত্বে নজির: দলীয় পদ ছাড়লেন মীর শাহে আলম

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১১৮
রাষ্ট্রীয় দায়িত্বে নজির: দলীয় পদ ছাড়লেন মীর শাহে আলম

 রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাহে আলম।

সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টা ৪৩ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে তার পদত্যাগ গৃহীত হওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত মীর শাহে আলম স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

দলটির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা রাজনৈতিক দায়িত্ববোধ ও নৈতিকতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।