রমজানে আল ধাফরায় ৮২৩ খাদ্যপণ্যে ভর্তুকি কর্মসূচি
আবুধাবি, ২০ ফেব্রুয়ারি - পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা অঞ্চল-এ ভর্তুকিযুক্ত খাদ্যপণ্য কর্মসূচি চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের ব্যয় কমানো ও সামাজিক স্থিতিশীলতা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আল ধাফরা পৌর কর্তৃপক্ষ জানায়, মোট ৮২৩টি খাদ্যপণ্য কম দামে সরবরাহ করা হবে। পাশাপাশি ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে আগের মতোই ভর্তুকি বহাল থাকবে। রমজানকে সামনে রেখে নেওয়া এ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে।
সংবাদমাধ্যম Gulf News-কে দেওয়া তথ্যে কর্তৃপক্ষ জানায়, পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সহায়তা করা, খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং প্রয়োজনীয় পণ্যের টেকসই সরবরাহ নিশ্চিত করাই এ পরিকল্পনার উদ্দেশ্য।
আল ধাফরা অঞ্চলের ১৩টি খুচরা বিক্রয়কেন্দ্রে ভর্তুকিযুক্ত পণ্য পাওয়া যাবে। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে আবুধাবি কো-অপারেটিভ সোসাইটি।
এ ছাড়া সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে অর্ডার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে পরিবারগুলো সহজেই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে।
সামাজিক সহায়তার অংশ হিসেবে বয়োজ্যেষ্ঠ নাগরিক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনা খরচে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সেবাও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
আপনার বিজ্ঞাপন এখানে