84°F মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, Boston Bangla

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪৬
সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়ন নিশ্চিত করতে আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান| সরকারের কর্মপরিকল্পনা সফল করতে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী|
সরকারি নার্সারি ছাড়াও বিভিন্ন বেসরকারি নার্সারি থেকে প্রয়োজনীয় চারা সংগ্রহ করা হবে|’

বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় সারাদেশে খাসজমি, চরাঞ্চল, খাল-বিল, নদীর দুই পাড়, সড়ক-মহাসড়কের দুই ধার, বনাঞ্চলে যেখানে বৃক্ষ নেই সেসব স্থানে এবং সরকারি প্রতিষ্ঠানের আঙিনায় এই বৃক্ষসমূহ রোপণ করা হবে| পরিবেশ সচেতনতা ˆতরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জানানো হয়েছে, প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষ রোপণ করবে এবং সেই বৃক্ষ তারাই পরিচর্যা করবে|

পরিবেশবিদরা এই উদ্যোগকে সময়োপযোগী মনে করে বলেছেন, জলবায়ু ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের জন্য বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল বয়ে আনবে| তবে গাছ রোপণের পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করেছেন তারা| কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বনাঞ্চল বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|