79°F শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সিলেট সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১১২
সিলেট সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনে ব্যবহৃত দুটি লেগুনার চালককেও আটক করা হয়।

রোববার ভোরে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে ঢোকার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় ব্যবহৃত দুটি লেগুনার চালককেও আটক করা হয়েছে।

আটক সবাইকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।