92°F মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ না দেওয়ার ঘোষণা ইতালির

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৯ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৬৩
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ না দেওয়ার ঘোষণা ইতালির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিসে’ যোগ দিতে অক্ষমতার কথা জানিয়েছে ইতালি। দেশটির সরকার জানিয়েছে, সংবিধানগত সীমাবদ্ধতার কারণে এই আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়া সম্ভব নয়।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেন, ইতালির সংবিধান ও বোর্ড অব পিসের সনদের মধ্যে এমন আইনগত বিরোধ রয়েছে, যা অতিক্রমযোগ্য নয়। তবে শান্তি প্রতিষ্ঠার যেকোনো আলোচনায় ইতালি আগ্রহী থাকবে বলে জানান তিনি।

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলোর কাতারে যোগ দিয়েছে ইতালিও। এসব দেশ এখনো বিতর্কিত এই বোর্ডে অংশ নেয়নি।

ইতালির সংবিধানের ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সমান অধিকার ও মর্যাদা ছাড়া কোনো আন্তর্জাতিক সংস্থায় যোগ দিতে পারে না দেশটি। কিন্তু বোর্ড অব পিসের সনদে ট্রাম্পকে ভেটো ক্ষমতাসম্পন্ন চেয়ারম্যান হিসেবে উল্লেখ থাকায় এই সমতার শর্ত পূরণ হয় না বলে মন্তব্য করেন তায়ানি।

এদিকে বোর্ড অব পিসে স্থায়ী সদস্যপদের জন্য প্রতিটি দেশের কাছে ১ বিলিয়ন ডলার দাবি করায় এটিকে জাতিসংঘের ‘পে-টু-প্লে’ সংস্করণ বলেও সমালোচনা করা হচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ডটির প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে।