76°F বুধবার, ২৫ মার্চ ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ভারতের জয়পুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হর্ষিল কালিয়ার

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১
ভারতের জয়পুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হর্ষিল কালিয়ার

ভারতের জয়পুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধারে নিউজ প্রেজেন্টার, মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে দুর্ঘটনা ঘটে, যখন কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ৩০ বছর বয়সী এই শিল্পী গাড়ি চালাচ্ছিলেন। খবর দিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় হর্ষিল নিজেই গাড়ি চালাচ্ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং বাঁ দিকে উল্টে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

হর্ষিল ‘ক্রাইম নেক্সট ডোর’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পান। এছাড়া রাজস্থানের কিছু আঞ্চলিক মিউজিক ভিডিও ও বিভিন্ন প্রযোজনা সংস্থার কাজেও অংশ নিয়েছিলেন। তিনি অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং নিউজ উপস্থাপক হিসেবেও কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিনোদন জগতে হর্ষিলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।